বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Title :
ইকসু নির্বাচন না দেওয়ার পেছনে শিবিরের ভূমিধস বিজয়ের ভয় কাজ করছে: ইবি সভাপতি নাটোরে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু চুরির অপবাদে প্রথমে খুঁটিতে বেঁধে নির্যাতন পরে পিঠের ওপর ইটের ভার দিয়ে হত্যা! এ কেমন বিচার? সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করলেন এমপি বিলকিস ইসলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ২ ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না কিশোর কুমারের গান গেয়ে নৈশভোজে চমক দিলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী

নাটোরে জমে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
12

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

ভাদ্র মাসের তীব্র গরম উপেক্ষা করে নাটোরের গুরুদাসপুরে চেচুয়া নদীতে শুরু হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দুই দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই ঐতিহ্যবাহী আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকাগুলোতে বইছে উৎসবের আমেজ।

খাঁকড়াদহ, কচুগাড়ী ও ভিটা কাজিপুর এলাকার সীমান্তবর্তী চেচুয়া নদীর দুই পাড়ে প্রায় ৮০ হাজার দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সুসজ্জিত নৌকাগুলোর ঢাক-ঢোল ও ভাটিয়ালী গানের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো নদীর তীর। মাঝিদের ‘হেইয়া হো’ ধ্বনি আর বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

খাঁকড়াদহ পূর্বপাড়া যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৪টি নৌকা অংশ নেয়। ৭টি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলোর মধ্যে চলে তুমুল লড়াই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল ইসলাম এই বাইচের উদ্বোধন করেন।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার দ্বিতীয় দিন বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী দলকে একটি বড় ফ্রিজ, দ্বিতীয় দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং তৃতীয় স্থান অধিকারীকে ২৪ ইঞ্চি এলইডি টিভি দেওয়া হবে। এ ছাড়া অংশগ্রহণকারী সব নৌকাকেই সৌজন্য পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানের সহসভাপতি ইসহাক আলী মজনু মাস্টার জানান, গ্রামবাংলার এই প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতিবছরই জাঁকজমকপূর্ণভাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com