শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
রামগঞ্জে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যের শৈল্পিক বাবুই পাখির বাসা নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত নীলফামারীতে মদিনাতুল উলুম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পশ্চিম গাজায় ফিলিস্তিনিদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করল ইবির মানবিক সংগঠন কিশোরগঞ্জে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় এমপি বিলকিস ইসলামের দিকনির্দেশনা সিংড়ার চৌগ্রামকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর ভারতের কারাগারে ৩৩ মাস বন্দী থাকার পর দেশে ফিরলেন তিন বাংলাদেশি ভারতের কারাগারে ৩৩ মাস বন্দী থাকার পর ভূরুঙ্গামারী সীমান্তে ফিরলেন ৩ বাংলাদেশি কালিয়াকৈরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণ: শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ Time View
1

নওগাঁ প্রতিনিধিঃ

ডেঙ্গু প্রকোপ রোধ এবং মশাবাহিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নওগাঁ পৌরসভা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি মুক্তির মোড়ে গিয়ে সমাপ্ত হয়। কর্মসূচিতে শহরের বিভিন্ন এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর লার্ভা ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি, মশার প্রজননস্থলগুলো চিহ্নিত করে তা ধ্বংস এবং সাধারণ মানুষকে আরও সচেতন করার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় প্রধান রেজাউল আলম সরকার, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নওগাঁ পৌরসভার প্রশাসক টিএমএ মমিন উপস্থিত ছিলেন।

এছাড়াও বিডি ক্লিন, বিএনসিসি, স্কাউট দল, পরিমোহন লাইব্রেরি পাঠক ফোরাম, একুশে পরিষদ ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা এই পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com