বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
ইকসু নির্বাচন না দেওয়ার পেছনে শিবিরের ভূমিধস বিজয়ের ভয় কাজ করছে: ইবি সভাপতি নাটোরে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু চুরির অপবাদে প্রথমে খুঁটিতে বেঁধে নির্যাতন পরে পিঠের ওপর ইটের ভার দিয়ে হত্যা! এ কেমন বিচার? সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করলেন এমপি বিলকিস ইসলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ২ ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না কিশোর কুমারের গান গেয়ে নৈশভোজে চমক দিলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে: এটিএম আজহারুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View
120

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদকে অবশ্যই আইনি ভিত্তি দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে জনগণ তা মেনে নেবে না। স্বাক্ষরিত সনদে কোনো অসংগতি থাকলে, তা সংশোধন করে মূললক্ষ্য ও কার্যকারিতা সবাইকে জানাতে হবে। আবু সাঈদ মুগ্ধসহ অসংখ্য শহীদ ও আহতদের রক্তের বিনিময়ে ৩৬ জুলাই ছাত্র-জনতা দেশকে নতুন করে স্বাধীন করেছে। আমাদের তা ধরে রাখতে হবে।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাটে ইউনিয়ন জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইউনিয়ন জামায়াতের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, সাবেক আমির মাওলানা আব্দুল হান্নানসহ জেলা ও ইউনিয়ন নেতারা।

জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এমপি প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া গণঅভ্যুত্থানের সফলতা দেশবাসীর কাছে পৌঁছাবে না।

এর আগে স্থানীয় বিষ্ণুপুর ইউনিয়ন শাখা আয়োজিত এক পথসভায় তিনি বলেন, বাংলাদেশে রয়েছে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব। এ কারণে বিগত ৫৪ বছরে দেশ থেকে ২৭ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে। শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। ফলে সৎ, দক্ষ, আল্লাহভীরু, শিক্ষিত নাগরিক তৈরি হবে। তাতে দেশ থেকে বেকার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ।

উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের দোয়ায় ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি। অনেক মা-বোন আমার মুক্তির জন্য রোজা রেখেছেন। এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। দোয়া করবেন, আমি যেন আমৃত্যু আপনাদের সেবা করে যেতে পারি। শেখ হাসিনা দেশের হাজারো মানুষকে খুন ও দেশকে বিক্রি করে বিদেশে আশ্রয় নিয়েছেন। হত্যা, নির্যাতন, জুলুমের শিকার হয়েও জামায়াতের কেউ পালায়নি|

তিনি আরো বলেন, আওয়ামী শাসনামলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। জামায়াত সরকার গঠন করতে পারলে শিক্ষক সমাজের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর জন্য ভোট প্রার্থনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com