বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
Title :
নিম্ন আয়ের গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার হাদি হত্যা নিয়ে মন্তব্য/রাষ্ট্রদ্রোহের অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর বিদ্রোহে টালমাটাল পশ্চিমবঙ্গের তৃণমূল, ভেঙে দেওয়া হল সব কমিটি ও সংগঠন নিজেকে জেমস বন্ডের সঙ্গে তুলনা করলেন ট্রাম্প দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা বাড়তে পারে ২ মাসের মধ্যে স্কুল ড্রেস, চলতি বছরেই শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু: শিক্ষামন্ত্রী শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ কুলিয়ারচরে সড়কে দুর্ঘটনার পর লাগলো সতর্কতা সাইনবোর্ড: কিন্তু প্রাণহানির দায় কার? ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের

চলন্ত পিকআপ থেকে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৯ Time View
88

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের প্রবেশমুখে বাসস্ট্যান্ড এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com