মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
ফুটপাতে হলুদ টাইলস বসানোর রহস্য জানেন? কটাক্ষের পরও গরুর মাংসকে প্রিয় বললেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী শাহরুখ খানের বাড়িতে জায়গা পাবেন ভক্তরাও অ্যাপল ওয়াচে নতুন হেলথ ফিচার, নজর রাখবে শরীর-ফিটনেসে ইবিতে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ-সহ ৮ দাবিতে শিবিরের সংবাদ সম্মেলন রামগঞ্জে বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি যাওয়া গরু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য নাটোরে উল্টে যাওয়া সিএনজি থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ নাটোরের গুরুদাসপুরে গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন গুরুদাসপুরে অভ্যন্তরীণ জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও শিশু সন্তান ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৭ Time View
103

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবদুল বাসির (৫০)। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।

বাংলামোটরে বাসির তার অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন। এতে তার পায়ে ও হাতে জখম হয়েছে। তিনি জানান, প্রতিদিনের মতো সকালে হেঁটে অফিসে যাচ্ছিলেন। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়।

আবদুল বাসিরের ধারণা, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল ১৩ নভেম্বর। সেদিনটিতে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com