শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Title :
রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার রামগঞ্জে মাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির নতুন পরিচালকের দায়িত্ব গ্রহণ কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম

ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় সেবকদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন শনিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৭ Time View
96

দেশের সব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নির্ধারিত সম্মানী প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আগামী শনিবার। প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪ মার্চ সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের সই করা ওই বার্তায় জানানো হয়, সরকারের এই মহতী উদ্যোগের আওতায় কেবল ইমাম ও মুয়াজ্জিনরাই নন, বরং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের খাদেম, পুরোহিত, সেবায়েত এবং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদেরও সম্মানীর আওতায় আনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানেই তাঁদের এই সম্মানী প্রদানের প্রক্রিয়া শুরু হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে এবং তাঁদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা আরও সুসংহত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com