বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
ইকসু নির্বাচন না দেওয়ার পেছনে শিবিরের ভূমিধস বিজয়ের ভয় কাজ করছে: ইবি সভাপতি নাটোরে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু চুরির অপবাদে প্রথমে খুঁটিতে বেঁধে নির্যাতন পরে পিঠের ওপর ইটের ভার দিয়ে হত্যা! এ কেমন বিচার? সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করলেন এমপি বিলকিস ইসলাম। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, লুণ্ঠিত মালামালসহ গ্রেপ্তার ২ ফেসবুকে পেজের লাইক বাড়ানোর বিজ্ঞাপন আর দিতে পারবেন না কিশোর কুমারের গান গেয়ে নৈশভোজে চমক দিলেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী

আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন : জামায়াতকে প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৬ Time View
111

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে এ বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন—আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে তিনি জামায়াতসহ সক্রিয় সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ তাহের। প্রতিনিধিদলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম ও রফিকুল ইসলাম খান।

সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com