বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়া যাচ্ছেন এমপি বিলকিস ইসলাম, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা রামগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়াকৈরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও আটকে রাখার অভিযোগ রামগঞ্জে প্রশাসনের নাকের ডগায় সরকারি দিঘির পাড় দখল করে ভবন নির্মাণ! সৈয়দপুরের কামারপুকুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে লড়তে চান আশরাফুল আলম ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৪ কোটি টাকার সার কালোবাজারে বিক্রি: শেরপুরে ১৪ ডিলারসহ ১৫ আসামি কারাগারে নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সুন্দরগঞ্জে উদ্ধার হলো আনসার-ভিডিপির ১২ শতক জমি, রোপণ করা হলো ফল ও বনজ চারা ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড

আদালত বসিয়ে শেখ হাসিনা-নিজাম হাজারীসহ ৬ জনের ‘ফাঁসি’ দিলো ছাত্রদল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২০ Time View
24

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনী জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক ব্যতিক্রমী কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয়জনের প্রতীকী বিচার ও ফাঁসি কার্যকর করা হয়েছে। মঙ্গলবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতীকী আদালতের মাধ্যমে সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মাসুদ উদ্দিন চৌধুরী এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা শুসেন চন্দ্র শীল ও নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে এই প্রতীকী বিচারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতারা মহিপাল হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার অভিযোগ করেন, ঘটনার পর অভিযুক্তদের অবৈধ অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। একই সঙ্গে তিনি ফেনীর মামলাগুলো দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের আহ্বান জানান। শেখ হাসিনার দেশে ফেরার ইঙ্গিত প্রসঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সীমান্ত দিয়ে ফেরার চেষ্টা করলে তার উপযুক্ত অভ্যর্থনা জানানো হবে।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও প্রতীকী বিচার শেষে জুলাই বিপ্লবের ওপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করা হয়। সবশেষে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com