বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
Title :
নিজ বাসায় কারামুক্ত আইভী, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোন ছাড়া পাবে না: স্বাস্থ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনে আমাদের হামলা আত্মরক্ষামূলক: আরাগচি লেবাননের ভবিষ্যৎ নিয়ে ফ্রান্সের গভীর আগ্রহের কারণ কী রামগতিতে হেফজখানার নির্মাণ কাজে বাধা, দুপক্ষের সংঘর্ষে আহত ৭ এমপিওভুক্তির দাবিতে রোববার থেকে আমরণ অনশনে যাচ্ছেন এবতেদায়ী শিক্ষকরা কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে পদত্যাগের ৩ দিন পর মুখ খুললেন দীপেন দেওয়ান, পাহাড়ে সম্প্রীতি বজায়ের আহ্বান ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: জামায়াত আমির এখনও বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি!

আজ পবিত্র ঈদুল আজহা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫১ Time View
62

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ। বৃহস্পতিবার (২৮ মে) দেশজুড়ে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উদযাপন করবেন মুসলমানরা। ঈদের নামাজ আদায় শেষে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন তারা।

ইসলাম ধর্মমতে, ঈদুল আজহার ইতিহাস সরাসরি জড়িয়ে আছে মহান আল্লাহর নবী হযরত ইব্রাহিম (আ.) এবং তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর এক অবিশ্বাস্য ও অলৌকিক পরীক্ষার সাথে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম (আ.)-কে স্বপ্নে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করার নির্দেশ দেন। বার্ধক্যের বয়সে পাওয়া একমাত্র আদরের পুত্র হযরত ইসমাইল (আ.)-এর চেয়ে প্রিয় তাঁর কাছে আর কিছুই ছিল না। আল্লাহর নির্দেশ পূরণের জন্য হযরত ইব্রাহিম (আ.) যখন পুত্রকে স্বপ্নের কথা জানান, তখন তরুণ ইসমাইল (আ.) বিন্দুমাত্র দ্বিধা না করে বলেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।

পবিত্র মক্কা নগরীর মিনা প্রান্তরে হযরত ইব্রাহিম (আ.) যখন পুত্রের গলায় ছুরি চালাতে উদ্যত হন, তখন আল্লাহ তার এই চরম আনুগত্যে সন্তুষ্ট হন। আল্লাহর অলৌকিক কুদরতে শিশু ইসমাইলের জায়গায় জান্নাত থেকে পাঠানো একটি দুম্বা প্রতিস্থাপিত হয় এবং সেটি কোরবানি হয়ে যায়। এই ঐতিহাসিক ত্যাগের ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর বিশ্ব মুসলিমেরা কোরবানি করে থাকেন।

পবিত্র কুরআনে মহান আল্লাহ এর মূল দর্শন পরিষ্কার করে বলেছেন, ওগুলোর (কোরবানির পশুর) মাংস এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া (আল্লাহভীতি),সূরা হজ: ৩৭। অর্থাৎ, বাহ্যিকভাবে পশু জবাই করা হলেও এর আসল উদ্দেশ্য হলো মনের ভেতরের পশুবৃত্তিকে (অহংকার, লোভ, হিংসা) বিসর্জন দেওয়া এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের যে কোনো প্রিয় বস্তু উৎসর্গ করতে প্রস্তুত থাকা।

এদিকে, দেশে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৭টা ৩০ মিনিটে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বরাবরের মতো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com