সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
অসহায় পরিবারের পাশে শেরপুরের দানবীর বিএনপি নেতা হযরত আলী সিংড়ায় প্রশাসনের அதிர অভিযানে তিনটি অবৈধ স্রোতিজাল উচ্ছেদ নাটোরের লালপুরে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে তিনজনের কারাদণ্ড বিটিভির ডিজাইন শাখার প্রথম নারী পরিচালক হলেন নাটোরের রুনা লায়লা একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর স্কুলে ভর্তির পরীক্ষা কবে কোন নিয়মে, যা বলছে মাউশি সিন্ডিকেট ভেঙে বৈধ রিক্রুটিং এজেন্সিকে কাজ দি‌তে হ‌বে কিশোরগঞ্জে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করলেন বিলকিস ইসলাম এমপি। নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি ঋণে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না

বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, একদিনেই ৪ লাখ টাকা জরিমানা আদায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ Time View
141

পূর্বাঞ্চল রেলপথে ট্রাভেল টিকিট এক্সামিনারের (টিটিই) অভিযানে একদিনেই বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে চার লাখ ১৪ হাজার টাকার ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে ভাড়া বাবদ আদায় হয়েছে দুই লাখ ৭৭ হাজার টাকা এবং জরিমানা বাবদ আদায় হয়েছে এক লাখ ৩৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল রেলপথের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন।

রেলওয়ে সূত্র জানায়, রবিবার পূর্বাঞ্চলের মোট ৭০টি ট্রেনে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে অংশ নেন ১০৫ জন টিটিই। এ সময় এক হাজার ১৯৬ জন টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে ওই পরিমাণ ভাড়া ও জরিমানা আদায় করা হয়। এ ছাড়া তিন হাজার ১৪০ জন যাত্রীর টিকিট পরীক্ষা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com