বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 102.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
61

(নীলফামারী) প্রতিনিধি:

দীর্ঘ দুই যুগ অর্থাৎ প্রায় ২০ বছর পর নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়টি নতুন রূপ লাভ করেছে। দীর্ঘ সময় পর এই কার্যালয়টি সংস্কার করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। গত শুক্রবার সকালে ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সেখানে সমবেত হন।

সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, রাজনৈতিক নানা প্রতিকূলতার কারণে এতদিন দলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে এই সংস্কারকাজের ফলে তৃণমূলের নেতাকর্মীরা এখন নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

কামারপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মুকুল বলেন, ‘কার্যালয়টি নতুন সাজে সজ্জিত হওয়ায় তরুণ ও তৃণমূল কর্মীদের মাঝে দারুণ উৎসাহের সৃষ্টি হয়েছে। এখন থেকে নিয়মিত দলীয় আলোচনা, সামাজিক কর্মকাণ্ড এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করতে এটি বড় ভূমিকা পালন করবে।’

উপজেলা কৃষকদলের সভাপতি মনির সরকার বলেন, ‘কামারপুকুর বাজারস্থিত এই কার্যালয়টিকে কেন্দ্র করে স্থানীয় সব সহযোগী সংগঠন আরও ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সবসময় সোচ্চার থাকবে।’

এ সময় কামারপুকুর ইউনিয়ন বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com