ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালাহউদ্দিন সবুজ। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপগুলোতে যান এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সালাহউদ্দিন সবুজ মণ্ডপ কমিটির সদস্যদের হাতে ব্যক্তিগত অনুদান তুলে দেন। এ সময় তিনি আয়োজকদের সাথে মতবিনিময় করেন এবং আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সব ধরনের জনসমস্যা দূর করার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন অত্যন্ত শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইটালি ইউনিয়ন যুবদলের সহসভাপতি মজনু আলী, প্রচার সম্পাদক বাচ্চু আহমেদ আকাশ, ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সানজু, যুবদল সদস্য রহমতউল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তুহিন, এবং শুভন ও তন্ময়সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।