বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

সুন্দরগঞ্জে দুর্গা মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইউপি সদস্য পদপ্রার্থী আবু তালেব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View
44

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা গ্রামের তিনটি সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী এবং সাবেক প্রবাসী মো. আবু তালেব। এ সময় তিনি মন্দিরগুলোর সার্বিক উন্নয়নে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

গত সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে তিনি দেওডোবা বামনপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, মধ্য দেওডোবা সার্বজনীন দুর্গা মন্দির এবং দেওডোবা কামারপট্টি সার্বজনীন দুর্গা মন্দির ঘুরে দেখেন।

মন্দির পরিদর্শনকালে আবু তালেব স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে এলাকার ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়।

আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়ে আবু তালেব বলেন, বিজয়ী হলে ওয়ার্ডের রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে তাঁর। পাশাপাশি এলাকার সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।

এলাকার উন্নয়নে স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ ও পরামর্শের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দরগঞ্জকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব।

এদিকে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন এই উদীয়মান প্রর্থী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com