বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

সিংড়ায় শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ ঘুরে দেখলেন চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সবুজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৫ Time View
58

ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সালাহউদ্দিন সবুজ। গত মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবস্থিত পূজা মণ্ডপগুলোতে যান এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান পদপ্রার্থী সালাহউদ্দিন সবুজ সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে ব্যক্তিগত অনুদান বিতরণ করেন। এ সময় তিনি আয়োজকদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামীতেও তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, এলাকাবাসীর দোয়া ও সমর্থনে আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এলাকার যেকোনো ধরনের সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

এ সময় তাঁর সঙ্গে ইটালি ইউনিয়ন যুবদলের সহসভাপতি মজনু আলী, প্রচার সম্পাদক বাচ্চু আহমেদ আকাশ, ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সানজু, যুবদল সদস্য রহমতউল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তুহিনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com