বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
কালিয়াকৈর আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পে মুগ্ধ চার দেশের রাষ্ট্রদূত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ ঘোষণা সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন ডিএস হিসেবে যোগ দিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম রামগঞ্জে ফুটবল টুর্নামেন্টের সংঘর্ষ: ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রবাস ফেরত বড় ভাই মৃত্যুর মুখে নীলফামারীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’ নাটোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশ এসপির প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা: নাটোর থেকে গ্রেপ্তার ১ কুড়িগ্রামের দুধকুমার নদে রাতভর অভিযান: জব্দ অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দীর্ঘ ২০ বছর পর নতুন সাজে সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্মীপুরে কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করছেন সিলেটি একদল পেশাজীবী

শেরপুরে দুর্গোৎসবে বিএনপির উদ্যোগে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ, ৩২ মণ্ডপে শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৫৬ Time View
63

সুলতান আহমেদ ময়না শেরপুর জেলা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরে সনাতন ধর্মাবলম্বী ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র এবং নগদ অর্থ বিতরণ করেছে বিএনপি। একইসঙ্গে উৎসবমুখর পরিবেশে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শহরের রঘুনাথবাড়ী মন্দিরে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী এবং তাঁর কন্যা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নিজস্ব অর্থায়নে দুস্থদের মাঝে উপহার হিসেবে নগদ অর্থ ও নতুন কাপড় বিতরণ করা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা সভাপতি সুজিত দাস সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপলু চন্দ্র চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্থগিত কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা শ্রমিক দলের সভাপতি মো. শওকত হোসেন, আকরামুজ্জামান রাহাত, আবু জাফর, শহিদুল ইসলাম ভিপি, গৌতম সাহা, শফিকুল ইসলাম গোল্ডেন, মনোয়ার হোসেন রঞ্জু, মামুনুর রশিদ মামুন, সুলতানা রাজিয়া এবং রেহানা আক্তার লিপি। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ ও সংগঠনের সহ-সভাপতি রাজন চন্দ্র দাসও উপস্থিত ছিলেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে ডা. প্রিয়াঙ্কার বক্তব্য

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ দলীয় সুপারিশে নয়, বরং সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ছুটির দিনগুলোর পরও অসহায় মানুষের পাশে সাহায্য নিয়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

সম্প্রীতির বার্তা ও মণ্ডপ পরিদর্শন

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আলহাজ্ব মো. হযরত আলী বলেন, শেরপুরে সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। সবার মাঝে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রঘুনাথবাড়ী মন্দিরে বস্ত্র বিতরণ শেষে ওই রাতেই রঘুনাথ বাজার মন্দিরসহ শহরের মোট ৩২টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রতিটি মণ্ডপে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা পূজা উদ্‌যাপন কমিটির মাঝে আনন্দ ও উৎসবের আমেজ তৈরি করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের পুরো সময়জুড়ে শহর ও আশপাশের মণ্ডপগুলোতে এই শুভেচ্ছা ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com