মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে এলপিজি গ্যাসের চড়া দাম: সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরের কাশবনে মাদক ও অশ্লীলতার আসর গুঁড়িয়ে দিল পুলিশ সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নাটোরের গুরুদাসপুরে নারীকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা রামগঞ্জকে একটি আধুনিক ও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে চাই: এমপি শাহাদাত হোসেন সেলিম সৈয়দপুরে বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ সৈয়দপুরে ঘুষ না পেয়ে ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে সাজানো মামলায় জেলে পাঠানোর অভিযোগ

রামগঞ্জে প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View
40

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে রামগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাকের প্রবীণ সংবাদদাতা ও বীর মুক্তিযোদ্ধা ওবায়েদুল হকের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনির হোসেন বাবুল।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় মরহুম ওবায়েদুল হকের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ পাটওয়ারী, সাবেক কাউন্সিলর মনোয়ারুল ইসলাম পাটওয়ারী, সাংবাদিক পাটওয়ারী হোসেন শরীফ ও বশির আহম্মদ প্রমুখ।

বক্তারা বলেন, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও সাদা মনের মানুষ ওবায়েদুল হককে কখনো কোনো লোভ-লালসা গ্রাস করতে পারেনি। তিনি সবসময় সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলে সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে গেছেন। রামগঞ্জের সাংবাদিকতা জগতের এই কিংবদন্তি ব্যক্তিত্বের হাত ধরেই বহু সাংবাদিকের পথচলা শুরু হয়েছিল। তিনিই প্রথম রামগঞ্জের নানা অর্জন ও সংবাদ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেন।

উল্লেখ্য, স্বাধীনতার পর থেকেই আমৃত্যু দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ সংবাদদাতা হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন ওবায়েদুল হক। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর তিনি রামগঞ্জ পৌরসভার পশ্চিম আঙ্গারপাড়া আহম্মদ আলী পাটওয়ারী বাড়ির নিজ বাসগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com