সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Title :
শেরপুরে আকিজ গ্রুপের ‘স্পিড’ পান করে তিন জন হাসপাতালে, মান নিয়ে প্রশ্ন শেরপুরে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ, নারীর ক্ষমতায়নে জোর এমপির বান্দরবানে জনস্বাস্থ্য প্রকৌশলের প্রকল্পের কাজ সন্তোষজনক: দুদক নাগরিকসেবায় ১৫ বছর: মানুষের প্রয়োজনে ছুটে চলা কুলিয়ারচরের এক অভিলাষ চন্দ্র ভৌমিক শেরপুর জেলা যুবদলের ৫ সদস্যের নতুন কমিটি অনুমোদন, শহরে আনন্দ মিছিল নওগাঁয় আবাদপুকুর কলেজের অধ্যক্ষের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন নিবন্ধন অধিদপ্তর হস্তান্তরের প্রতিবাদের রামগঞ্জে দলিল লেখকদের কর্মবিরতি ও সভা রামগঞ্জে সোনাপুর-চিতোষী সড়কের বেহাল দশা, ঠিকাদারের গাফিলতিতে চরম দুর্ভোগ সুন্দরগঞ্জে ১০ শতাংশ জমিতে ১২ পদের ফসল ফলিয়ে চমক সৃষ্টি করলেন কৃষক লুৎফর নাগরিকসেবায় ১৫ বছর: মানুষের প্রয়োজনে ছুটে চলা কুলিয়ারচরের এক অভিলাষ চন্দ্র ভৌমিক

শেরপুরে স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ, নারীর ক্ষমতায়নে জোর এমপির

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View
52

সুলতান আহমেদ ময়না

শেরপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন নিবন্ধিত স্বেচ্ছাসেবী নারী সংগঠনগুলোর মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের সরকারি অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানজিদা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে প্রান্তিক মহিলা সমিতিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমান সরকার নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সরকারি আর্থিক সহায়তা নারীদের ক্ষমতায়ন তরান্বিত করবে এবং তাদের কাজের পরিধি আরও প্রসারিত করতে উৎসাহিত করবে।

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আশরাফুল নাহার রুবী। এছাড়া সার্বিক বিষয়ে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ জেলার বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com