সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Title :
বিদ্যুৎ বিলের ক্ষোভ থেকে ফেসবুক ভিডিও, সেই সিফাতের জামিন নামঞ্জুর চট্টগ্রামে মার্কেটে আগুন, ছাদে উঠে বাঁচার চেষ্টা ব্যবসায়ীদের নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে মিললো রাশেদুলের কঙ্কাল, গ্রেফতার ৩ সিজারিয়ান অপারেশনকালে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা ল্যাপটপের স্ক্রিনে কীবোর্ডের দাগ পড়ছে? যা করবেন ২৪ ঘণ্টার বেশি আটক রাখা ‌‌গুম‌ হিসেবে গণ্য হবে: চিফ প্রসিকিউটর ছেঁড়া মশারি দিয়ে পুকুরে মাছ ধরছিল দুই শিশু, পরে ডুবে মৃত্যু প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ইবিতে ছাত্রদল-শিবিরের উত্তেজনা, অস্ত্রধারী ১৯ বহিরাগত শনাক্ত সুন্দরগঞ্জে সার সংকটে কৃষকদের চরম ভোগান্তি ও ক্ষোভ

সিংড়ায় ভিজিডির চাল ও সঞ্চয়ের টাকা আত্মসাৎ: মেম্বারের পদ হারালেন সোহরাব হোসেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View
19

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. সোহরাব হোসেন ভিজিডি কর্মসূচির চাল ও সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগে দুটি পদই হারিয়েছেন। চাল আত্মসাতের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রথমে তাঁকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয় এবং পরবর্তীতে তাঁর সাধারণ সদস্যপদও শূন্য ঘোষণা করা হয়।

সংশ্লিষ্ট নথিপত্র থেকে জানা যায়, গত ১২ আগস্ট স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. সোহরাব হোসেনকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়। এরপর গত ২৫ আগস্ট সিংড়া উপজেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে তাঁর ওয়ার্ডের সদস্যপদটিও শূন্য ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অভিযুক্ত ইউপি সদস্য ভিজিডি কর্মসূচির ৭ হাজার ৭৫০ কেজি চাল উপকারভোগীদের মাঝে বিতরণ না করে অবৈধভাবে বিক্রি করে দেন। এছাড়া, ওই কর্মসূচির ২৪৭ জন উপকারভোগীর সঞ্চিত অর্থও তিনি আত্মসাৎ করেন। এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করে ব্যাখ্যা তলব করা হলেও তাঁর দেওয়া জবাব সন্তোষজনক হয়নি। ফলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী জনস্বার্থে তাঁকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অপসারণ এবং পরবর্তীতে তাঁর সদস্যপদ শূন্য ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com