মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
কোনো শিক্ষককে সরাসরি বরখাস্ত করতে পারবে না গভর্নিং বডি: হাইকোর্ট বিমান চলাচলে আসছে নতুন বিধিমালা ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে কারাগারে ক্যান্টিন বয় গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রথমবার বান্দরবানে এসে রাজকীয় সংবর্ধনা পেলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী মমতা ব্যানার্জীর ভাতিজি বৃষ্টির ঝুলন্ত মরদেহ উদ্ধার রোগী সেজে চুরি, এক্সরে করে পেটে মিলল সোনার চেইন গরু-মহিষের গাড়ি ও গ্রামীণ ঐতিহ্যে লালমনিরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন যশোরে ২ ছেলেকে হত্যা করে বাবার আত্মহত্যা

ল্যাপটপ পাচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View
4

এসএসসি ও সমমানের পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী সকল শিক্ষার্থীদের ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে খুলনার একটি অনুষ্ঠানে মন্ত্রী সকল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ট্যাব দেওয়ার কথা জানিয়েছিলেন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে এবার শুধুমাত্র গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ প্রদানের বিষয়টি নিশ্চিত করা হলো। চলতি বছরের গত ১০ আগস্ট প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, তবে এদের মধ্যে কতজন ‘গোল্ডেন’ জিপিএ-৫ পেয়েছে সেই সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনো শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com