জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় শৃঙ্খলাভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে মোট ২৮৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। পরীক্ষার হল থেকে প্রাপ্ত অভিযোগ এবং উত্তরপত্র যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২১৬ জনের শুধু সংশ্লিষ্ট বর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া বাকিদের পরীক্ষা বাতিলের পাশাপাশি আগামী এক থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেকোনো পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
1
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় শৃঙ্খলাভঙ্গ ও অসদুপায় অবলম্বনের দায়ে মোট ২৮৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। পরীক্ষার হল থেকে প্রাপ্ত অভিযোগ এবং উত্তরপত্র যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে এই শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২১৬ জনের শুধু সংশ্লিষ্ট বর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া বাকিদের পরীক্ষা বাতিলের পাশাপাশি আগামী এক থেকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেকোনো পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।