সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
ছাত্রলীগ পরিচয়ে সোনা ছিনতাই, ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩ আবারও ইরানে আমেরিকার হামলা, প্রতিশোধের প্রতিশ্রুতি আইআরজিসির আওয়ামী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? রাশেদ খানের প্রশ্ন ফোনালাপে ‘বোঝাপড়া’ নিয়ে সংসদে সরকারি ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন গুমের তদন্তে বাহিনীকে চায় না জামায়াত জোট প্রাথমিক বৃত্তির টাকার হার নির্ধারণ, কারা কত টাকা পাবে খারাপ আচরণ-অনুপস্থিতিসহ যেসব কারণে বন্ধ হতে পারে বৃত্তির টাকা ১৫ হাজার বিদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ঢাকার ছয় থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৭৬

প্রাথমিক বৃত্তির টাকার হার নির্ধারণ, কারা কত টাকা পাবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View
24

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির আর্থিক হার পুনর্নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন নির্দেশনায় ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা করে পাবেন। পাশাপাশি, সাধারণ বৃত্তিপ্রাপ্তদের জন্য মাসিক ২২৫ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি থেকে তিন বছরের জন্য এই বৃত্তি কার্যকর হবে।

বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সন্তোষজনক ফলাফল বজায় রাখতে হবে। এছাড়া বৃত্তিপ্রাপ্তদের সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে, অন্যথায় তারা এই আর্থিক সুবিধা পাওয়ার অযোগ্য বলে গণ্য হবেন। বৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে পাঠানো হবে। সরকারি নিয়ম অনুযায়ী, প্রয়োজনে সরকার বৃত্তির সংখ্যা, হার ও মেয়াদের শর্তাবলি পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com