মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
গুম ও মানবাধিকার কমিশন আইন নিয়ে সরকারের সমালোচনায় এনসিপি বাণিজ্য স্বাভাবিক করতে বাংলাদেশ-ভারত উদ্যোগ, যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব সরকার ৬ মাসে ব্যর্থতার পরিচয় দিয়েছে: জামায়াত গ্যাস সংকট নিরসনে আরও দুই বছর লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ভোলার আলোচিত চাঞ্চল্যকর হত্যা: স্বামীকে কুপিয়ে টুকরো করার দায়ে স্ত্রীর ফাঁসি কালিয়াকৈরে নদীর তীর থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সতর্ক থাকতে হবে: ইশরাক পরিবর্তনের সুযোগ এসেছিল, কাজে লাগানো যায়নি নওগাঁয় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা: ৪ দিন পর রামেক হাসপাতালে মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন: সিইসি-আইজিপি বৈঠক

নওগাঁয় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা: ৪ দিন পর রামেক হাসপাতালে মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View
Oplus_16908288
22

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় ফজরের নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে ঢুকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার চার দিন পর মামুনুর রশিদ মামুন (৩৮) নামের এক মুসল্লি মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত মামুনুর রশিদ মান্দা উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মকছেদ আলী ওরফে কটার ছেলে। গত শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে শামুকখোল গ্রামের একটি মসজিদে এই হামলার মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন ফজরের নামাজ শেষে মামুনুর রশিদ মসজিদের ভেতরে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন হঠাৎ হাতে হাঁসুয়া নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করে তাঁর ওপর অতর্কিত হামলা চালান এবং উপুর্যপরি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, হামলার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছিল। বর্তমানে ওই মুসল্লির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com