বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও অপরাধ দমনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার তাগিদ সুন্দরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রয়োজনের তুলনায় মাত্র ৪ শতাংশ বনভূমি: জলবায়ু ঝুঁকিতে লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ রামগঞ্জে ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯২টিতেই নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম শেরপুরে নদী ড্রেজিং ও ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইবিতে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন, ১০ অক্টোবর শিল্পখাতের সঙ্গে কোলাবোরেশন কালিয়াকৈরে এলপিজি গ্যাসের চড়া দাম: সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরের কাশবনে মাদক ও অশ্লীলতার আসর গুঁড়িয়ে দিল পুলিশ সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও

‘অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়ে জুলাই চেতনা বিক্রি করেন’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪০ Time View
57

নিউজ ডেস্ক:
অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন বলে মন্তব্য করেছেন সরকারি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি বলেন, আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

আক্তারুজ্জামান বলেন, আমরা জুলাইযুদ্ধ করেছি, আমি নিজেও করেছি। আমাদের এখানে যারা আছেন, অনেকেই জুলাইযুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন। আমরা জুলাই চেতনা বিক্রি করি না, আমরা জুলাইকে ধারণ করি। জুলাই তো বিক্রি করার বিষয় না। যারা জুলাই চেতনা বিক্রি করেন, তাদের প্রতি একটি অনুরোধ জানাবো। অনেকেই রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়েন, আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব। আমি যে গাড়িতে চড়তাম, সেই গাড়িটির নির্বাচনের সময় অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখন সেই গাড়িতেই চড়ি। যারা এই জুলাই চেতনা বিক্রি করেন, আমি অনুরোধ করব—ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন—ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, একটু লাইভ করলেই জাতি দেখতো ওনাদের কী এখন, আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কীরকম হয়েছে।

এই বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, চিকিৎসা—আপনি দেখবেন সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সিঙ্গাপুর, কানাডা নই; আমরা এই দেশটিকে সিঙ্গাপুর, কানাডা বানাতে চাই। এই বাজেটে বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, দেশি-বিদেশি বিনিয়োগকে। কর ছাড়ের সুযোগ নিয়ে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করেন।

তিনি বলেন, সঠিক নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব একমাত্র তারেক রহমান। মুক্তিযুদ্ধের পর আমরা যেরকম মুক্তিযুদ্ধ ধারণ করি, আমরা জুলাইও ধারণ করি। মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন, এই দেশটির অর্থনীতির মুক্তির জন্য তিনি দেশপ্রেম, সততা ও আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না, আমরা স্বাধীনতাকে অন্তরে ধারণ করি, জুলাইকেও অন্তরে ধারণ করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com