বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও অপরাধ দমনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার তাগিদ সুন্দরগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রয়োজনের তুলনায় মাত্র ৪ শতাংশ বনভূমি: জলবায়ু ঝুঁকিতে লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ রামগঞ্জে ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯২টিতেই নেই প্রধান শিক্ষক, ব্যাহত শিক্ষা কার্যক্রম শেরপুরে নদী ড্রেজিং ও ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা কমিটির পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইবিতে তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল সম্পন্ন, ১০ অক্টোবর শিল্পখাতের সঙ্গে কোলাবোরেশন কালিয়াকৈরে এলপিজি গ্যাসের চড়া দাম: সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চরের কাশবনে মাদক ও অশ্লীলতার আসর গুঁড়িয়ে দিল পুলিশ সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম, সহায়তায় এগিয়ে এলেন ইউএনও

খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকেও দেশছাড়া করবে জনগন: শিবির সভাপতি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৩ Time View
54

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদে রোববার রাতে রাজধানী বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

এতে সংগঠনটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ২০ বছর ধরে রাজপথে এক সঙ্গে লড়াই করলেও ক্ষমতায় এসে বিএনপি খুনের রাজনীতি শুরু করেছে। এটি পরিহার না করলে জনগণ আওয়ামী লীগের মতো বিএনপিকে দেশছাড়া করবে।

স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধে রোববার বিকেলে সাঘাটায় প্রকাশ্যে সাইফুল্লাহকে হত্যা করেন স্থানীয় যুবদল নেতা মোখলেসুর রহমান মুকুল, তার ভাই পলাশসহ কয়েকজন। এর প্রতিবাদে রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল করে শাহবাগ যান শিবিরের নেতাকর্মীরা। তারা হত্যার বিচার দাবি করেন।

শাহবাগে সমাবেশে শিবির সভাপতি বলেন, সাইফুল্লাহর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ছাত্রসমাজ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। বর্তমান বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই। যারা ক্ষমতার মোহে সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও ফ্যাসিস্ট পুনর্বাসনের কার্যক্রম পরিচালনা করছেন, তারা এখনই সতর্ক না হলে পাঁচ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

শিবিরের দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, হাসিনার গুম-খুনের রাজনীতির পদাঙ্ক অনুসরণ করে বিএনপি আজ ডাকাত দলে পরিণত হয়েছে। কোথাও ডাকাতি ও  দখলদারিত্বে বাকি রাখেনি।

বিক্ষোভ মিছিলে অংশ নেন শিবিরের শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, জসকু ভিপি রিয়াজুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com