মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সিল-সই জাল করে প্রতারণা, গ্রেফতার ৫ জুলাই গণঅভ্যুত্থানের মামলা দ্রুত নিষ্পত্তিতে পিপিদের নির্দেশ ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক ক্যাম্পাস থেকে হাসপাতাল, দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০ জনের বেশি দীপু মনি, মায়া চৌধুরীসহ আওয়ামী লীগের ২৭৫ জনের বিরুদ্ধে চার্জশিট ৫ দেশে বন্ধ হচ্ছে মার্কিন কনস্যুলেট জুলাই হত্যা মামলার বিচার এক বছরের মধ্যে শেষ করার আশা চিফ প্রসিকিউটরের রক্তঝরা জুলাই জাগরণের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫২ Time View
68

নিউজ ডেস্ক:
রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে আগামী রবিবার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ বছর সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো রমজান ছুটি না থাকলেও শেষ সময়ে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই ছুটি পুষিয়ে নেওয়ার বিকল্প ঠিক করা হয়েছে।

স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়েছে।
এ ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে কি না তা নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ১৫ রমজান পর্যন্ত স্কুলের ক্লাস হওয়ার কথা ছিল। তবে ছুটি নিয়ে শিক্ষকদের অসন্তোষের কারণে পুরো রমজানই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এর ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় বড় গ্যাপ পড়েছে।
এটি কিভাবে দূর করা যায় সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে।

তবে রমজানের ছুটি সমন্বয় করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। খুব দ্রুতই শিক্ষামন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিতে পারেন।

এর আগে মাদরাসায় রমজান মাসজুড়ে ছুটি ঘোষণা করা হয়।
তবে মাধ্যমিক পর্যায়ের স্কুল ১৫ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়। এর ফলে ছুটি নিয়ে বৈষম্য হয়েছে দাবি করে শিক্ষকরা এর প্রতিবাদ জানান। বৈষম্য দূর করতে মাধ্যমিক স্কুলেও পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ছুটি ঘোষণার পর ড. মিলন জানিয়েছিলেন, এই ছুটি পুষিয়ে নেওয়ার বিকল্প তারা ভেবে রেখেছেন। মন্ত্রীর সেই ভাবনার প্রতিফলন চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতেই দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com