মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের সিল-সই জাল করে প্রতারণা, গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
5

প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, মাদারীপুর ও কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে এই সংঘবদ্ধ চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের কাছ থেকে সরকারি কর্মকর্তাদের নামে তৈরি ৪১টি জাল সিল, বিভিন্ন দপ্তরের লেটারহেড প্যাড, মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের ভাষ্যমতে, চক্রটি মূলত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক চাকরিচ্যুত কর্মীকে পুনর্বহালের সুপারিশ করে জাল নথিপত্র তৈরি করেছিল। এই নথিতে প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রী ও সচিবের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়। এমনকি প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসারের পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট সচিবকে চাপ প্রয়োগের চেষ্টাও করে তারা। গ্রেফতারকৃত ফারুক হোসেন নামে এক ব্যক্তি এই চক্রের মূল হোতা, যিনি অতীতে একই মন্ত্রণালয়ের একটি প্রকল্পে কাজ করতেন এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com