বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
কুলিয়ারচরে সড়কে দুর্ঘটনার পর লাগলো সতর্কতা সাইনবোর্ড: কিন্তু প্রাণহানির দায় কার? ঈদ পুনর্মিলনীতে ডা. শফিক ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেব না কুলিয়ারচরে দ্বারিয়াকান্দি-ডুমরাকান্দা সড়কে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি দূর্ঘটনা-টনক নড়েনি কর্তৃপক্ষের মাদক ও বাল্য বিবাহ নিরোধে জেলা প্রশাসকের সচেতনাতামূলক সভা জামালপুরে পুকুর থেকে অটোভ্যান সহ এক নবমুসলিমের লাশ উদ্ধার চট্টগ্রাম বাঁশখালীতে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ: যুবক নিহত, আশঙ্কাজনক অবস্থায় চমেকে ৩ ফটিকছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত: উত্তপ্ত মহাসড়ক, বাসে অগ্নিসংযোগ চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান: ৩৪ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ৩ চট্টগ্রামে আবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নগরজুড়ে তোলপাড় ​জিইসি মোড় এলাকায় শতাধিক নেতাকর্মীর স্লোগান, ভিডিও ভাইরাল জামালপুরে হিটস্ট্রোকে এক কৃষকের মৃ/ত্যু

ইলিনয় স্টেইটে সাহায্য চেয়ে পুলিশকে ফোন, পুলিশই করল হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View
98

এ ঘটনায় অভিযুক্ত সাবেক সানগামোন কাউন্টি ডেপুটি কর্মকর্তা শন গ্রেসনকে ইচ্ছাকৃত হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছে পুলিশ।

বাড়িতে অনুপ্রবেশকারী ঢোকার সন্দেহে জরুরি নম্বরে ফোন করে সাহায্য চেয়েছিলেন ইলিনয় স্টেইটের স্প্রিংফিল্ড শহরের তরুণী সোনিয়া ম্যাসি।

অনুরোধে সাড়া দিতে তার বাড়িতে তৎক্ষণাৎ পুলিশ পাঠায় ইলিনয় কাউন্টি শেরিফ কর্তৃপক্ষ। কিন্তু সাহায্য করতে আসা এক পুলিশ কর্মকর্তার গুলিতেই নিহত হন সোনিয়া।

এ ঘটনায় অভিযুক্ত সাবেক সানগামোন কাউন্টি ডেপুটি কর্মকর্তা শন গ্রেসনকে ইচ্ছাকৃত হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেছে পুলিশ।

এবিসি নিউজ জানায়, গত বছর জুলাই মাসে ভুক্তভোগী সোনিয়া পুলিশের কাছে সাহায্য চেয়ে ফোন করেন। পরে শন গ্রেসন ও আরও একজন পুলিশ কর্মকর্তারা বাড়িতে উপস্থিত হন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাড়িতে প্রবেশের পর গ্রেসন জ্বলন্ত চুলার ওপর পাত্রে পানি গরম হতে দেখলে চুলা বন্ধ করতে বলেন। একথায় সোনিয়া তাকে তিরস্কার করেন।

পরে গ্রেসন তাকে গুলি করার হুমকি দেন। ওই তরুণী ভীত হয়ে মাফ চান এবং নত হয়ে পড়েন। পরে কিছুটা সোজা হয়ে দাঁড়াতে নিলেই গ্রেসন তার মুখে পরপর তিনবার গুলি করে।

এ ঘটনায় সন্দেহভাজন গ্রেসনের বিরুদ্ধে প্রথমে পরিকল্পিত হত্যা, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শারীরিক ক্ষতি ও কর্মক্ষেত্রে অসদাচারণের অভিযোগ আনা হয়।

পরে তাকে ইচ্ছাকৃত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়।

গ্রেসনের পক্ষের আইনজীবি এ ঘটনাটি ভুক্তভোগী ও পুলিশ কর্মকর্তাদের ভুল বুঝাবুঝি হিসেবে উল্লেখ করেছিলেন।

তার ভাষ্য,সোনিয়ার তিরস্কার গ্রেসন হুমকি হিসেবে নিয়েছিল। তবে এ কথা আমলে নেয়নি আদালত কর্তৃপক্ষ।

অভিযুক্ত গ্রেসনের ৪ থেকে বিশ বছর কারাদন্ডের রায় হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com