শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
Title :
নাটোরে জমকালো আয়োজনে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী–২০২৬ শুরু গুরুদাসপুরে রাশিদ-নিলু ফাউন্ডেশনের মানবিক সহায়তা: পেলেন ক্যান্সার রোগী ও মেধাবী শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন ভবনে স্থায়ী মসজিদের শুভ উদ্বোধন ফ্যামিলি কার্ড ও ভাতার জন্য টাকা নিলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল গুরুদাসপুরে অভিনব কায়দায় ঘরের দরজা আটকে ৫ গরু চুরি রামগঞ্জে বিনামূল্যে ৭ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা ও ওষুধ প্রদান শেরপুরে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, থামছে না চোরাচালান সিন্ডিকেট নাটোরে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ উদ্বোধন ও দোয়া মাহফিল রামগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রবাসী যুবককে হত্যাচেষ্টার অভিযোগে মাহফুজ আটক ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলা: দায়িত্ব অবহেলার অভিযোগে গুরুদাসপুর থানার ওসি প্রত্যাহার

সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩২ Time View
176

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গায়েবানা জানাজা এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালরের ভিসি চত্বরে জড়ো হন। পরে রাত ১০টা ৪০ মিনিটের দিকে সেখানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক (কায়েম)।

জানাজা শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া প্রদক্ষিণ শেষে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে সাদিক কায়েম বলেন, আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের ওপর জুলুম, নির্যাতন, নিপীড়নের কারণ হলো মুসলিম বিশ্ব অনেক বেশি বিভাজনে লিপ্ত হয়ে গেছি।

এ সময় মুসলিম বিশ্বের সকল যুবক ও রাষ্ট্রপ্রধানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, মুসলমানরা হচ্ছে একটি দেহের মতো। দেহের কোনো অঙ্গে যখন কেউ আঘাতপ্রাপ্ত হয়, সারা শরীর যেমন ব্যথা করে, ঠিক একইভাবে সারা বিশ্বের মুসলমানরা কোনো এক প্রান্তে যদি কেউ আহত হয়, কেউ যদি শহীদ হয়, তাহলে সকল মুসলমান যেন তা ধারণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com