মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Title :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গুরুদাসপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার এসপি শরিফুল হকের নাটোরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার চেষ্টা, দুই ছেলে ও পুত্রবধূসহ গ্রেপ্তার ৪ সিংড়ায় নির্বাচন নিয়ে উত্তাপ: চামারীর প্রার্থীদের নিয়ে স্মার্ট প্রেস ক্লাবের ‘আলাপন’ সিংড়ায় বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক নাটোরে সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাল্যবিবাহ ও মাদক রোধে শেরপুরে চালু হলো বিশেষ ডিজিটাল অ্যাপ ‘অরুণিমা’ ইবি লাইব্রেরিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে ‘জব কর্নার-২’ উদ্বোধন শেরপুরের শ্রীবরদীতে সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, সীমান্তে কঠোর নজরদারির দাবি বড়াইগ্রামে জুয়েলারি ব্যবসায়ীদের নিয়ে পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

বিশ্ববিদ্যালয়ে কর্মঘণ্টা নিশ্চিতের নির্দেশ; পেশাগত নৈতিকতা বজায় রাখার আহ্বান উপাচার্যের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View
8

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষক ও কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা ও দাপ্তরিক সময়সূচি অনুসরণসহ পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম. মতিনুর রহমান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপাচার্যের কনফারেন্স রুমে বিভাগীয় সভাপতি ও বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় একটি শিক্ষালয়। এখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট কর্মঘণ্টা রয়েছে। ক্লাসে কিছু শিক্ষকের অনিয়মিত উপস্থিতির তথ্য আমাদের কাছে রয়েছে। নির্ধারিত সময়ে শিক্ষকরা ক্লাসে না থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।” এ সময় তিনি বিভাগীয় সভাপতিদের নিজ নিজ বিভাগের শিক্ষকদের নির্ধারিত সময়সূচি অনুসরণ নিশ্চিত করার নির্দেশ দেন।

শিক্ষকদের নৈতিকতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “আইন বা বিধিনিষেধ দিয়ে সব দায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়; বরং নিজস্ব নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই ক্লাসে উপস্থিত হওয়া প্রয়োজন।” পাশাপাশি কর্মকর্তাদের দাপ্তরিক সময়সূচি মেনে কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়ে তিনি এ বিষয়ে কঠোর হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

সভায় ক্যাম্পাসের সার্বিক উন্নয়ন ও একাডেমিক পরিবেশ রক্ষায় ক্যারিয়ার হাব প্রতিষ্ঠা, চীনা ভাষা কোর্স চালু এবং শিল্প ও শিক্ষার সংযোগ স্থাপনের পরিকল্পনার কথা জানানো হয়। আবাসিক হলগুলোতে হিটারের ব্যবহার কমানোর বিষয়ে সচেতনতা বাড়ানো, বিদ্যুৎ সাবস্টেশন স্থাপন, সোলার প্যানেল বসানো, মাদকমুক্ত ক্যাম্পাসে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখা ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ছুটি গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এসময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতি ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ ফুয়াদ
ইবি প্রতিনিধি
তারিখ: ০৮.০৯.২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com