সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
বাজেটে শ্রমিক বৈষম্যের অবসান ঘটাতে হবে: মুজিবুর রহমান বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯০জন আটক চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী এনসিপিতে বহিষ্কৃত নেতার জায়গায় সাদিয়া ফারজানা পাকিস্তানের মাধ্যমে নতুন ১৪ দফা প্রস্তাব দিয়েছে তেহরান: ইরানি গণমাধ্যম পদোন্নতির আশায় পুলিশ সদস্যরা বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করছে: হাসনাত শফিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২ দিনের সফরে ভারতে পুতিন, বিমানবন্দরে স্বাগত জানালেন মোদি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ Time View
108

দুই দিনের ভারত সফরে রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিরল কূটনৈতিক সৌজন্যে তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রানওয়েতে দাঁড়িয়েই করমর্দনের পর পুতিনকে আলিঙ্গন করে নয়াদিল্লি-মস্কো সম্প্রীতির বার্তা দেন তিনি। তার পর একই গাড়িতে রওনা হন তারা।

সাধারণ প্রোটোকল অনুযায়ী কোনো বিদেশি রাষ্ট্র নেতা ভারত সফরে গেলে তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির হন পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী। কখনও বা দায়িত্বপ্রাপ্ত অন্য কোনো মন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী মোদি এবার সেই প্রটোকল ভেঙেই পুতিনকে স্বাগত জানিয়েছেন। এ বারের সফরে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে যোগ দেবেন পুতিন।

তা ছাড়া শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউজের বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত একাধিক চুক্তি সই হতে পারে। তার মধ্যে অন্যতম, রাশিয়া থেকে ভারতের আরো এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনা।

গত তিন বছরে একবারও ‘বন্ধু’ দেশ ভারতে যাওয়া হয়নি পুতিনের। যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তিনি নয়াদিল্লিতে পা রেখেছেন।

তবে খালি হাতে সেখানে যাননি। মিত্রতার চিহ্ন হিসাবে সামরিক সমঝোতার ডালি নিয়ে গেছেন পুতিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com