সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Title :
আ’লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার মেয়াদ উত্তীর্ণ ৫০ হাজার টাকার কীটনাশক জব্দ সৈয়দপুরে কৃষি বিভাগের অভিযানে ২ প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী সংস্কারে রাজনৈতিক সাহস দেখাতে পারছে না সরকার: দেবপ্রিয় সৈয়দপুরে (ওসি)রেজা-র সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত। ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ ঐক্য ভাঙা যাবে না, এই সরকারের কোনো বিকল্প নেই: দুদু নাটোরের গুরুদাসপুরে ৭৪ বোতল এসকাফসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

সৈয়দপুরে (ওসি)রেজা-র সততা ও মাদকবিরোধী ভূমিকা প্রশংসিত।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২১ Time View
35

মোঃ মাইনুল হক (নীলফামারী)

নীলফামারীর সৈয়দপুর উপজেলা জুড়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা র সততা, নিষ্ঠা ও সাহসী পদক্ষেপে উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়দের মতে, ওসি রেজাউল করিম রেজা র দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক, বিশেষ করে ইয়াবার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর নেতৃত্বে পুলিশের ধারাবাহিক অভিযানে অনেক মাদক ব্যবসায়ী ও সেবনকারী আইনের আওতায় এসেছে। এতে করে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে।
একসময় উপজেলার অনেক অসহায় ও নিম্নআয়ের পরিবার মাদকাসক্ত সন্তানদের কারণে টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর হামলা, মারধর ও অশান্তির ঘটনা ঘটত। কিন্তু ওসি রেজাউল করিম রেজা র উদ্যোগে মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করায় এসব পরিবার অনেকটাই স্বস্তি পেয়েছে।
শুধু মাদকবিরোধী অভিযানই নয়, পারিবারিক ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার তদন্ত করে উভয় পক্ষকে ডেকে এনে ন্যায়সঙ্গত সমাধান দেওয়ার চেষ্টা করেন তিনি। এতে সাধারণ মানুষ দ্রুত বিচার ও সমাধান পাচ্ছেন।

ওসি রেজাউল করিম রেজা র নিয়মিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও মহল্লায় গিয়ে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করছেন। তিনি জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন।
মাদক যেখানে, অপরাধ সেখানে, আর অপরাধের বিরুদ্ধে আমি সবসময় কঠোর অবস্থানে আছি।
তাঁর স্পষ্ট বক্তব্য।
যেমন বাংগালীপুর ইউনিয়নের কোমরঢুলা পাঠানপাড়াসহ ৪১জন মাদক ব্যবসায়ীসহ শতাধিক মাদক সেবী ছিল। সেখানে (ওসি) রেজাউল করিম রেজা হস্তক্ষেপে কোমরঢুলা এলাকার বাসিন্দা মাদক প্রতিরোধ কমিটির সদস্য নাঈমের সহযোগিতায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবী প্রায় শূন্যের কোঠায় উঠে এসেছে ওই এলাকায়। এদিকে কামারপুকুর কিসামত সহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সমাবেশ করে মাদক প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে ওসি রেজাউল করিম রেজা।

উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলে জানা গেছে, তাঁরা ওসি রেজাউল করিম রেজা র কর্মকাণ্ডে সন্তুষ্ট। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি একজন সৎ, সাহসী ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা, যার কারণে সৈয়দপুরের মানুষ আজ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে।
উপজেলাবাসীর প্রত্যাশা, তাঁর মতো দায়িত্বশীল ও সৎ কর্মকর্তার নেতৃত্বে ধর্মপাশা আরও বেশি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে উঠবে।

ওসি রেজাউল করিম রেজা বলেন, “মাদক একটি মরণ নেশা। এই সর্বনাশা মাদকের হাত থেকে দেশের যুবসমাজকে রক্ষা করতে হলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য আমরা শিক্ষক, মসজিদের ইমাম, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশকে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com