সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Title :
ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে চট্টগ্রাম নগর পুলিশের ৭ পরিদর্শককে বদলি-পদায়ন ক্যারম খেলার নামে ‘ঈদগাহ মাঠ’ দখলে নিলেন প্রভাবশালী বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ মালয়েশিয়ায় মাসে ন্যূনতম মজুরি ৩১০০ রিঙ্গিত করার দাবি ক্যানসারের বিরুদ্ধে দ্বিতীয় দফা লড়াই শুরু সামিয়ার ‘জুলাই যোদ্ধা’ সেজে সরকারি টাকায় যুবকের বিদেশে চিকিৎসা, বাবা বললেন—লজ্জা দিয়েন না নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর আমেরিকা বিএনপির প্রস্তুতি পাশাপাশি চিতায় উঠল পরিবারের চার সদস্যের মরদেহ

ক্যারম খেলার নামে ‘ঈদগাহ মাঠ’ দখলে নিলেন প্রভাবশালী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

সিরাজগঞ্জের তাড়াশে ছয় দশকের পুরোনো একটি ঈদগাহ মাঠ জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেন নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে অবস্থিত এই মাঠে গত শনিবার সিমেন্টের খুঁটি ও টিন দিয়ে একটি ঘর নির্মাণ করে ক্যারম খেলার আড্ডা শুরু করেন তিনি। পরবর্তীতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাঠ দখলের বিষয়টি প্রকাশ করলে স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় ভূমি অফিসের তথ্য অনুযায়ী, মাঠটির সাত শতক জমি ঈদগাহের নামে বন্দোবস্ত থাকলেও অভিযুক্ত ব্যক্তি পৈতৃক সম্পত্তির দাবি তুলে এটি দখল করেছেন। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও সীমানা প্রাচীর ভেঙে মাঠটি দখলের চেষ্টা করেছিলেন তিনি। বর্তমানে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীর মধ্যে অস্বস্তি বিরাজ করছে। তাড়াশের ইউএনও নুসরাত জাহান জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com