সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Title :
ঈদে মিলাদুন্নবীতে প্রাথমিক বিদ্যালয়ে পালন করতে হবে যেসব কর্মসূচি ঢাকায় নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি ব্যবসায়িক লেনদেন বা অংশীদারি নিয়ে প্রতারণায় ফৌজদারি মামলাও চলবে চট্টগ্রাম নগর পুলিশের ৭ পরিদর্শককে বদলি-পদায়ন ক্যারম খেলার নামে ‘ঈদগাহ মাঠ’ দখলে নিলেন প্রভাবশালী বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ মালয়েশিয়ায় মাসে ন্যূনতম মজুরি ৩১০০ রিঙ্গিত করার দাবি ক্যানসারের বিরুদ্ধে দ্বিতীয় দফা লড়াই শুরু সামিয়ার ‘জুলাই যোদ্ধা’ সেজে সরকারি টাকায় যুবকের বিদেশে চিকিৎসা, বাবা বললেন—লজ্জা দিয়েন না

ইমরান খানের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়কের চিঠি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ Time View
10

পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের মুক্তি চেয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন বিভিন্ন দেশের সাবেক ২১ অধিনায়ক।

ক্রিকেট থেকে অবসরে রাজনীতিতে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক মামলায় ১০, ১৪ ও ১৭ বছরের সাজা হয়।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে এক নিভৃত কুঠুরিতে বন্দি। আলোচনার কেন্দ্রে তার স্বাস্থ্য, তার চোখ, তার নীরবতা। যে কারণে ইমরান খানকে নিয়ে উদ্বেগ জানালেন বিশ্ব ক্রিকেটের সাবেক অধিনায়ক।

বিশ্বের বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক একযোগে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। প্রেক্ষাপট, ইমরানকে নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন নিয়ে অসন্তোষ।

চিঠিতে তারা স্পষ্ট করে বলেছেন, আদালত নির্দেশ দিয়েছিল ইমরান খানকে একটি মেডিক্যাল বোর্ডের মাধ্যমে পরীক্ষা করাতে। সেই বোর্ডে থাকার কথা ছিল তার ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোন ডা. উজমা খানও। পাশাপাশি পরিবারকে সাপ্তাহিক সাক্ষাতের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল।

প্রথমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গঠিত পূর্ণাঙ্গ মেডিক্যাল বোর্ডকে স্বাধীনভাবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে দিতে হবে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখা জরুরি।

দ্বিতীয়ত, আদালতের নির্দেশ অনুযায়ী সাপ্তাহিক পারিবারিক সাক্ষাৎ যেন কোনো প্রশাসনিক জটিলতা বা বিলম্ব ছাড়া নিশ্চিত করা হয়।

তৃতীয়ত, মেডিক্যাল বোর্ড যে চিকিৎসা সুপারিশ করবে, তা যেন দ্রুত কার্যকর করা হয়।

গত ছয় মাসে এটি সাবেক অধিনায়কদের দ্বিতীয় চিঠি। এর আগে ফেব্রুয়ারিতে ১৪ জন সাবেক অধিনায়ক একই বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন।

চিঠিতে তারা লিখেছেন, ‘রাজনীতিবিদ হিসেবে নয়, ক্রিকেট মাঠে গড়ে ওঠা সম্পর্কের জায়গা থেকে, সাবেক সহখেলোয়াড় ও প্রতিদ্বন্দ্বী হিসেবে এই আবেদন।’ একই সঙ্গে তারা এটাও পরিষ্কার করেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ তাদের উদ্দেশ্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com