ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আয়োজনে আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আজ ২০ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য এবং নেতৃত্বের গুণাবলী বিকশিত হয়। যুবসমাজকে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শোভন কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা।