শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

‘জিতবে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের আরো খেলার সুযোগ পাওয়া উচিত’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫ Time View
6

দীর্ঘ ২৩ বছর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সুযোগটা পেয়ে দারুণভাবে কাজে লাগারও পথে।

স্বাগতিকদের বিপক্ষে ২২৮ রানের লিড নিয়ে ডারউইনে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
বাংলাদেশের দলীয় পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তিরা। এই টেস্ট বাংলাদেশ জিতবে বলে মনে করেন জেসন গিলেস্পি। তৃতীয় দিনের খেলা চলাকালীন সময় সাংবাদিকদের এমনটাই জানান সাবেক অজি পেসার।

সঙ্গে জানান, অস্ট্রেলিয়ায় আরও খেলার সুযোগ পাওয়া উচিত বাংলাদেশের।
ডারউইন টেস্টে ইতিহাস বাংলাদেশের পক্ষে বলে জানান গিলেস্পি। ২০৬ এর বেশি রানে পিছিয়ে থেকে একবিংশ শতাব্দীতে কখনো জয় পায়নি অস্ট্রেলিয়া। সেই ইতিহাস টেনে সাবেক পেসার বলেছেন, ‘ইনিংস ব্যবধানে জয়ের সুযোগ অবশ্যই আছে।

একটি টেস্টে ২২৮ রানের লিড অনেক বড় বিষয়। আমার যতদূর জানা, অস্ট্রেলিয়া মাত্র তিনবার প্রথম ইনিংসে ২০০ বা তার বেশি রানে পিছিয়ে থেকেও টেস্ট জিতেছে। ইতিহাস বাংলাদেশের পক্ষে কথা বলছে। এখন উইকেটও বোলারদের সহায়তা করতে পারে। বাংলাদেশ আরও ভালো বোলিং করতে পারে।
আশা করছি, বাংলাদেশই এই ম্যাচ জিতবে। সব মিলিয়ে দারুণ একটি ম্যাচ হচ্ছে।’
দীর্ঘ বছর পর অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন গিলেস্পি। ২০০৬ সালে ফতুল্লা নাইট ওয়াচম্যান হিসেবে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকানো সাবেক পেসার বলেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলছে বাংলাদেশ। আমার মনে হয়, তাদের আরও বেশি সুযোগ পাওয়া উচিত। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com