বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতির শপথ ঘিরে ঢাকার যেসব সড়কে যান চলাচল বন্ধ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা পাবনা-চাঁপাইনবাবগঞ্জের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের সাংগঠনিক সভা উপদেষ্টা রিজওয়ানারা ষড়যন্ত্র করে বিএনপিকে মেজরিটি দিয়েছে রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে ফারুকী কল্যাণ ট্রাস্টের সংবর্ধনা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন মা ম্যা চিং নাটোরে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের আন্তঃ শ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গেজেট প্রকাশ স্বামীকে শেষ বিদায় জানিয়ে ১২ ঘণ্টা পর কারাগারে দীপু মনি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে জামায়াত বিদ্যমান সংবিধান স্বীকৃতি দিয়েছে

রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে ফারুকী কল্যাণ ট্রাস্টের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ Time View
19

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে চলতি এসএসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ৭০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জানিয়েছে ফারুকী কল্যাণ ট্রাস্ট। ‘তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়’ প্রতিপাদ্যে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সেক্রেটারি প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার এবং উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য ড. গোলাম রব্বানী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে সফল হতে হলে মোবাইল ও প্রযুক্তির অতিরিক্ত আসক্তি বর্জন করতে হবে। প্রযুক্তি পড়াশোনা ও দৈনন্দিন জীবনে জরুরি হলেও এর অপব্যবহার তরুণ প্রজন্মের মূল্যবান সময় নষ্ট করছে। তাই সঠিক সময়ে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে।

আলোচনা সভা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া অনুষ্ঠান প্রাঙ্গণে প্রিন্সিপাল কাজী ফারুকী শিক্ষা কমপ্লেক্সের সামনে সাধারণ মানুষের সুবিধার্থে একটি ‘জলছত্র’-এর উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com