শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Title :
‘অর্থনৈতিক যুদ্ধে’ নতুন ছক: ডলার ছাড়াই ইরান-ইরাকের বাণিজ্য পরিকল্পনা? বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনা দলকে কঠোর শাস্তি ফিফার সীতাকুণ্ডে ১০ শ্রমিকের মৃত্যু, বিশেষজ্ঞ কমিটির তদন্তে যা উঠে এলো এগুলো আল্লাহর দেওয়া দান, এগুলো নিয়ে কোনো অহংকার নেই ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ‘নিষ্ক্রিয়’ দুই পরমাণু শক্তিধর দেশ আমাকে দেওয়া অ্যালিগেশনের কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ‘ক্ষুব্ধ’ জুনায়েদ আল হাবিব কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত শামসুল হায়দার বঙ্গভবনে সন্ধ্যার সেই মুহূর্ত ডিপজল-ডলি জহুরকে নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক মন্তব্য

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ৩ ফুটবলারসহ আর্জেন্টিনা দলকে কঠোর শাস্তি ফিফার

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে বিশৃঙ্খল আচরণ এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সংক্রান্ত বিতর্কিত কর্মকাণ্ডের জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং দেশটির বেশ কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে ফিফা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ ও ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া থিয়াগো আলমাডা ও সহকারী কোচ রবার্তো আয়ালাকেও বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট ফুটবলারদের মোটা অংকের জরিমানাও গুণতে হবে।

ফুটবলারদের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রায় ৩ লাখ ২১ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। সেমিফাইনাল জয়ের পর মাঠে রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন এবং বিশ্বকাপে সমর্থকদের বৈষম্যমূলক আচরণের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি হিসেবে আর্জেন্টিনার পরবর্তী ঘরের মাঠের ম্যাচগুলোতে দর্শক উপস্থিতিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এএফএকে সতর্ক করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com