ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ‘নিষ্ক্রিয়’ দুই পরমাণু শক্তিধর দেশ
Reporter Name
Update Time :
শনিবার, ২২ আগস্ট, ২০২৬
০
Time View
ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ‘নিষ্ক্রিয়’ দুই পরমাণু শক্তিধর দেশ
ইরানের সামরিক বাহিনী সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে অভিযান পরিচালনা করেছে, তা দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সামরিক সক্ষমতাকে কার্যত অকার্যকর করে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির জুমার খতিব মোহাম্মদ হাসান আবুতোরাবি ফার্দ। তাঁর মতে, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যের মোড় ইরান এবং তাদের নেতৃত্বাধীন 'প্রতিরোধ অক্ষ'-এর অনুকূলে ঘুরে গেছে।তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি আরও উল্লেখ করেন, দশকের পর দশক ধরে ইরানের ওপর চাপিয়ে দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ধরনের সামরিক হুমকি দেশটিকে দমাতে ব্যর্থ হয়েছে। উল্টো এসব প্রতিকূলতা ইরানিদের নিজস্ব সক্ষমতা ও সামরিক শক্তি বৃদ্ধির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। বর্তমানে সরকার ও জনগণের মধ্যকার দৃঢ় ঐক্য মার্কিন...
1
ইরানের সামরিক বাহিনী সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যে অভিযান পরিচালনা করেছে, তা দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের সামরিক সক্ষমতাকে কার্যত অকার্যকর করে দিয়েছে বলে দাবি করেছেন দেশটির জুমার খতিব মোহাম্মদ হাসান আবুতোরাবি ফার্দ। তাঁর মতে, এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যের মোড় ইরান এবং তাদের নেতৃত্বাধীন ‘প্রতিরোধ অক্ষ’-এর অনুকূলে ঘুরে গেছে।
তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি আরও উল্লেখ করেন, দশকের পর দশক ধরে ইরানের ওপর চাপিয়ে দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ধরনের সামরিক হুমকি দেশটিকে দমাতে ব্যর্থ হয়েছে। উল্টো এসব প্রতিকূলতা ইরানিদের নিজস্ব সক্ষমতা ও সামরিক শক্তি বৃদ্ধির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। বর্তমানে সরকার ও জনগণের মধ্যকার দৃঢ় ঐক্য মার্কিন প্রশাসন ও ইসরায়েলি কর্তৃপক্ষের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে বলেও তিনি দাবি করেন।