তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন
Reporter Name
Update Time :
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
০
Time View
তারেক রহমানের সফর নিয়ে বিবৃতি প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শুক্রবার দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন সফর উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়া অনুষ্ঠিত হবে। এই কারণে শনিবার নির্ধারিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে দাবি করা হয়েছিল।তবে এই ঘোষণার এক ঘণ্টার মধ্যেই নাটকীয়ভাবে আগের বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। নতুন একটি বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, পূর্বের বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। ভারত সফরের প্রাক্কালে রাষ্ট্রপতির কার্যালয়ের এমন উল্টোমুখী সিদ্ধান্তে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, সাধারণত রাষ্ট্রীয় সফরে আসা বিদেশি অতিথিদের স্বাগত...
1
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শুক্রবার দুপুরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন্ন সফর উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়া অনুষ্ঠিত হবে। এই কারণে শনিবার নির্ধারিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে বলে দাবি করা হয়েছিল।
তবে এই ঘোষণার এক ঘণ্টার মধ্যেই নাটকীয়ভাবে আগের বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। নতুন একটি বার্তায় স্পষ্টভাবে জানানো হয়, পূর্বের বিজ্ঞপ্তিটি বাতিল করা হলো। ভারত সফরের প্রাক্কালে রাষ্ট্রপতির কার্যালয়ের এমন উল্টোমুখী সিদ্ধান্তে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে। উল্লেখ্য, সাধারণত রাষ্ট্রীয় সফরে আসা বিদেশি অতিথিদের স্বাগত জানাতে রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজন করা হয়, যার অংশ হিসেবেই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা থাকে।