সিংড়ায় নারীদের জন্য প্রসূতি ও চিকিৎসাসেবা আরও সহজ করলেন ডা. সুলতানা নাজনীন
Reporter Name
Update Time :
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
১৬
Time View
সিংড়ায় নারীদের জন্য প্রসূতি ও চিকিৎসাসেবা আরও সহজ করলেন ডা. সুলতানা নাজনীন
সিংড়া (নাটোর) প্রতিনিধি:দীর্ঘ ১৬ বছর ধরে নাটোরের সিংড়ার নারী ও প্রসূতি রোগীদের আস্থার প্রতীক হয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুলতানা নাজনীন। স্থানীয়দের দোরগোড়ায় মানসম্মত সেবা আরও সহজলভ্য করতে তিনি এখন থেকে নিয়মিত রোগী দেখবেন 'হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে'।এমবিবিএস ও ডিজিও (গাইনি ও অবস) ডিগ্রিধারী ডা. সুলতানা নাজনীন বর্তমানে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক হেলথ সিটিতে নারী ও প্রসূতিদের বিভিন্ন জটিল রোগের আধুনিক চিকিৎসা ও পরামর্শ দেবেন।যেসব রোগের চিকিৎসা মিলবে:গর্ভকালীন নিয়মিত চেকআপ ও গর্ভ-পরবর্তী পরামর্শনরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশনবন্ধ্যাত্ব...
21
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
দীর্ঘ ১৬ বছর ধরে নাটোরের সিংড়ার নারী ও প্রসূতি রোগীদের আস্থার প্রতীক হয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন অভিজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সুলতানা নাজনীন। স্থানীয়দের দোরগোড়ায় মানসম্মত সেবা আরও সহজলভ্য করতে তিনি এখন থেকে নিয়মিত রোগী দেখবেন ‘হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’।
এমবিবিএস ও ডিজিও (গাইনি ও অবস) ডিগ্রিধারী ডা. সুলতানা নাজনীন বর্তমানে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই চিকিৎসক হেলথ সিটিতে নারী ও প্রসূতিদের বিভিন্ন জটিল রোগের আধুনিক চিকিৎসা ও পরামর্শ দেবেন।
যেসব রোগের চিকিৎসা মিলবে:
গর্ভকালীন নিয়মিত চেকআপ ও গর্ভ-পরবর্তী পরামর্শ
নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন
বন্ধ্যাত্ব (ইনফার্টিলিটি) ও হরমোনজনিত সমস্যা
জরায়ু, ওভারিয়ান টিউমার ও সিস্ট অপারেশন
পেট না কেটে আধুনিক ল্যাপারোস্কোপিক অপারেশন
বারবার গর্ভপাত বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা
ব্রেস্টের বিভিন্ন সমস্যা, সাদা বা রক্তস্রাব
একটোপিক প্রেগন্যান্সি এবং প্রস্রাবে ইনফেকশন ও জ্বালাপোড়া
রোগী দেখার সময় ও স্থান: প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডা. সুলতানা নাজনীন রোগী দেখবেন। চিকিৎসার জন্য যোগাযোগ করতে হবে—হেলথ সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বালুয়া-বাসুয়া মোড়, সিংড়া, নাটোর।
সংশ্লিষ্টদের মতে, ডা. সুলতানা নাজনীনের এই নতুন উদ্যোগ সিংড়া উপজেলার সাধারণ নারী ও প্রসূতি রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা পাওয়া আরও অনেক সহজ করে তুলবে।