দেশের জনস্বাস্থ্যের সুরক্ষায় বড় উদ্যোগ গ্রহণ করেছে সরকার। উচ্চঝুঁকিতে থাকা ১৪টি উপজেলা ও থানায় কলেরার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কলেরার সংক্রমণ প্রতিরোধেই এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’ শীর্ষক এই প্রকল্পের আওতায় লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কলেরার বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবেই এই ব্যাপকভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
1
দেশের জনস্বাস্থ্যের সুরক্ষায় বড় উদ্যোগ গ্রহণ করেছে সরকার। উচ্চঝুঁকিতে থাকা ১৪টি উপজেলা ও থানায় কলেরার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত কলেরার সংক্রমণ প্রতিরোধেই এই বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’ শীর্ষক এই প্রকল্পের আওতায় লক্ষ্যমাত্রা অনুযায়ী নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের মুখে খাওয়ার কলেরা টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কলেরার বিস্তার রোধ এবং জনসচেতনতা বাড়ানোর অংশ হিসেবেই এই ব্যাপকভিত্তিক টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।