শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Title :
কৃষক ও পল্লী উদ্যোক্তাদের জন্য ১০ হাজার কোটি টাকার তহবিল গ্যাস সংকটে ময়মনসিংহে ২০ কারখানায় ছুটি ঘোষণা মাইক্রোবাসের বিরুদ্ধে মামলা, পুলিশের হেলমেট নিয়ে পালানোর চেষ্টা চালকের কলকাতায় হোটেলে আগুনের ঘটনায় গ্রেফতার ৩, মালিক পলাতক হাসপাতালে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা রাশিয়া: পুতিন এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে ভুয়া ওষুধের বিজ্ঞাপন, গ্রেফতার ২ বান্দরবানের সিভিল সার্জনকে প্রত্যাহার করে ওএসডি চট্টগ্রামে ফোন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল যুবকের কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে লিগ্যাল নোটিশ

কলকাতায় হোটেলে আগুনের ঘটনায় গ্রেফতার ৩, মালিক পলাতক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে হোটেলের লিজ হোল্ডার আবু জাফর, হোটেলের ম্যানেজার এবং একজন কর্মচারী রয়েছেন। তবে ঘটনার পর থেকেই হোটেলের মালিক বীরেশ্বর মিত্র পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলটিতে অগ্নিনিরাপত্তার কোনো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ফায়ার লাইসেন্সের অভাব, জরুরি বহির্গমন পথের অনুপস্থিতি এবং বৈধ নথিপত্র না থাকার মতো গুরুতর গাফিলতির দায়ে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য যে, এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে মোট নয়জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক এবং দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকা জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা তল্লাশি ও অভিযান জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com