পারমাণবিক বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক প্রক্রিয়ায় সক্ষমতার দিক থেকে রাশিয়া বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে অনন্য অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এক বৈঠকে তিনি উল্লেখ করেন, পরমাণু জ্বালানি খাতের পুরো চেইন বা শৃঙ্খলটি পরিচালনা করার মতো প্রযুক্তিগত দক্ষতা কেবল রাশিয়ারই রয়েছে।পুতিন আরও বলেন, রুশ নির্মিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো অত্যন্ত নিরাপদ এবং নির্ভরযোগ্য। এই প্রতিযোগিতামূলক সক্ষমতার কারণেই বৈশ্বিক বাজারে পারমাণবিক স্থাপনা নির্মাণের ক্ষেত্রে রাশিয়া বর্তমানে শীর্ষস্থানে অবস্থান করছে এবং আন্তর্জাতিক বাজারেও তাদের দাপট অব্যাহত রয়েছে।
1
পারমাণবিক বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক প্রক্রিয়ায় সক্ষমতার দিক থেকে রাশিয়া বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে অনন্য অবস্থানে রয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এক বৈঠকে তিনি উল্লেখ করেন, পরমাণু জ্বালানি খাতের পুরো চেইন বা শৃঙ্খলটি পরিচালনা করার মতো প্রযুক্তিগত দক্ষতা কেবল রাশিয়ারই রয়েছে।
পুতিন আরও বলেন, রুশ নির্মিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো অত্যন্ত নিরাপদ এবং নির্ভরযোগ্য। এই প্রতিযোগিতামূলক সক্ষমতার কারণেই বৈশ্বিক বাজারে পারমাণবিক স্থাপনা নির্মাণের ক্ষেত্রে রাশিয়া বর্তমানে শীর্ষস্থানে অবস্থান করছে এবং আন্তর্জাতিক বাজারেও তাদের দাপট অব্যাহত রয়েছে।