শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Title :
কলকাতায় হোটেলে আগুনের ঘটনায় গ্রেফতার ৩, মালিক পলাতক হাসপাতালে ইমরান খান, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিশ্বসেরা রাশিয়া: পুতিন এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে ভুয়া ওষুধের বিজ্ঞাপন, গ্রেফতার ২ বান্দরবানের সিভিল সার্জনকে প্রত্যাহার করে ওএসডি চট্টগ্রামে ফোন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল যুবকের কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে লিগ্যাল নোটিশ বন্ধ শিল্প ও কৃষিসহ বিভিন্ন খাতে ঋণ বিতরণে ৪১ হাজার কোটি টাকার তহবিল মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল চোখের পলকে ধসে পড়ল সোনার খনি, নিহত শতাধিক

এআই দিয়ে চিকিৎসকের কণ্ঠস্বর নকল করে ভুয়া ওষুধের বিজ্ঞাপন, গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে প্রখ্যাত ইউরোলজিস্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক ডা. মো. কামরুল ইসলামের কণ্ঠস্বর ও ছবি নকল করে প্রতারণা করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতরা হলো তানভির আলম ও মো. নুরনবী ইসলাম। তারা ফেসবুকের ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে চিকিৎসকের পরিচয়ে ভেষজ ওষুধ বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

তদন্তকারী সূত্র জানায়, অভিযুক্তরা প্রস্টেট ও যৌন সমস্যার চিকিৎসার প্রলোভন দেখিয়ে ‘Prostulin F’ নামের একটি অননুমোদিত পণ্যের বিজ্ঞাপন প্রচার করত। ডা. কামরুল ইসলামের দায়ের করা মামলার প্রেক্ষিতে ডিবি সাইবার ইউনিটের ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড এবং ভুয়া ওষুধ জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনলাইন কেনাকাটায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো ওষুধের গুণমান বা চিকিৎসকের প্রচারণার সত্যতা যাচাই না করে তা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের শিকার হলে দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com