মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল
Reporter Name
Update Time :
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
০
Time View
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জামালপুরে আনন্দ মিছিল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা শহরের গেটপাড় এলাকা থেকে একটি মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন।মিছিল শেষে বক্তারা নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুবদল নেতারা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন ত্যাগী নেতা। তার নেতৃত্বে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে এবং তিনি দেশ ও জনগণের কল্যাণে যোগ্যতার...
1
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে জামালপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা শহরের গেটপাড় এলাকা থেকে একটি মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করেন।
মিছিল শেষে বক্তারা নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যুবদল নেতারা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন ত্যাগী নেতা। তার নেতৃত্বে দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে এবং তিনি দেশ ও জনগণের কল্যাণে যোগ্যতার প্রমাণ দেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।