ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে
Reporter Name
Update Time :
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
০
Time View
ভ্যানচালককে হত্যাচেষ্টা: গ্রেফতার দেখানো হলো নাসা গ্রুপের চেয়ারম্যানকে
২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনের সময় ভ্যানচালক আব্দুল জব্বার হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং এ ঘটনায় আর্থিক সহায়তার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই গুলশানের শাহাজাদপুর এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন আব্দুল জব্বার হাওলাদার। পরে এ ঘটনায় শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশি তদন্তের...
1
২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনের সময় ভ্যানচালক আব্দুল জব্বার হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তদন্তকারী কর্মকর্তার তথ্য অনুযায়ী, ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর নির্দেশ দেওয়া এবং এ ঘটনায় আর্থিক সহায়তার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই গুলশানের শাহাজাদপুর এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন আব্দুল জব্বার হাওলাদার। পরে এ ঘটনায় শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশি তদন্তের সুবিধার্থেই তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে আদালত সূত্রে নিশ্চিত করা হয়েছে।