মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Title :
বাণিজ্যিক কোচিংয়ে বিচারকদের সম্পৃক্ততায় সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা মাদরাসা শিক্ষায় আসছে বড় পরিবর্তন, কর্মসংস্থানমুখী হবে কারিকুলাম এক শতাংশও বাস্তবায়ন হয়নি এডিপি, ১০ মন্ত্রণালয়ের অগ্রগতি শূন্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত ‘ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন’ রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর হামে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩২ ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু কন্যা হত্যা, বাবার মৃত্যুদণ্ড

সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪ Time View
5

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ দীপ রুদ্র পাল (২২) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙাব্রিজ সংলগ্ন হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত তরুণ ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার এডিনগর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যরা। সন্দেহভাজন হিসেবে দীপ রুদ্র পালকে আটক করার পর তার দেহ তল্লাশি করে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর দুপুরে তাকে আদালতের নির্দেশে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com