মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ০ Time View
1

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে মো. ইউনুস আলীকে নিয়োগ প্রদান করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী, তিনি তৃতীয় গ্রেডের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৭৪ হাজার ৪০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতি যতদিন তার দায়িত্বে বহাল থাকবেন অথবা ইউনুস আলীকে উক্ত পদে রাখতে আগ্রহী থাকবেন, ততদিন পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। উল্লেখ্য যে, গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com