বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ওয়াশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। টানা দুই মাসের মজুরি পরিশোধের দাবিতে তারা শনিবার রাস্তায় নেমে আসেন, যার ফলে মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, জুন ও জুলাই মাসের বেতন এখনো হাতে পাননি তারা। আগস্ট মাসের ২৪ তারিখ পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধের কোনো সুরাহা না করায় বাধ্য হয়েই তারা রাজপথে আন্দোলনে নেমেছেন। কারখানা কর্তৃপক্ষের ওপর বারবার তাগাদা দিলেও কোনো ফল না মেলায় দীর্ঘসময় ধরে তারা সড়ক অবরোধ করে রাখেন।
1
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন ওয়াশিন স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা। টানা দুই মাসের মজুরি পরিশোধের দাবিতে তারা শনিবার রাস্তায় নেমে আসেন, যার ফলে মহাসড়কের ওই অংশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
ক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, জুন ও জুলাই মাসের বেতন এখনো হাতে পাননি তারা। আগস্ট মাসের ২৪ তারিখ পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধের কোনো সুরাহা না করায় বাধ্য হয়েই তারা রাজপথে আন্দোলনে নেমেছেন। কারখানা কর্তৃপক্ষের ওপর বারবার তাগাদা দিলেও কোনো ফল না মেলায় দীর্ঘসময় ধরে তারা সড়ক অবরোধ করে রাখেন।