সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
সমাবেশে বাধাকে ‘নগ্ন আঘাত’ বললো এনসিপি সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার, খরচ প্রায় ২৭শ কোটি টাকা বীর ইউনিটের সদস্যদের দেশসেবায় কাজ করার নির্দেশ সেনাপ্রধানের মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ মিরসরাইয়ে ট্রাকের নিচে প্রাইভেটকার হেঁচড়ে গেল ২০০ মিটার, অলৌকিকভাবে বাঁচলেন চালক টেকনাফে কোস্ট গার্ডের জোড়া অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবাসহ আটক ১ আ’লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার মেয়াদ উত্তীর্ণ ৫০ হাজার টাকার কীটনাশক জব্দ সৈয়দপুরে কৃষি বিভাগের অভিযানে ২ প্রতিষ্ঠানের ২৮ হাজার টাকা জরিমানা যুদ্ধের মধ্যে নির্বাচন ইউক্রেনকে ‘ধ্বংস’ করে দেবে: জেলেনস্কি বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী

আ’লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১ Time View
2

জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের বাড়ি দখলের অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে তাকে সব সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগ রয়েছে, গত ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন আত্মগোপনে চলে গেলে সুযোগ বুঝে মিজানুর রহমান তার বাড়িটি দখল করে নেন। এ নিয়ে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর স্থানীয় বিএনপি তাকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য আলটিমেটাম দিয়েছিল। নির্ধারিত সময়ে নির্দেশ না মানায় তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। অবশ্য মিজানুর রহমান নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, পৈতৃক সম্পত্তি পুনরুদ্ধারের অংশ হিসেবেই তিনি বাড়িটি নিয়ন্ত্রণে নিয়েছিলেন। তবে থানা পুলিশের তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে আলোচনার পর অভিযুক্ত ব্যক্তি এখন বাড়িটি ছেড়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com